• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় মতবিনিময় ও আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনতা, স্বাধীনতার পক্ষের শক্তি, সহযোগী সংগঠন এবং শ্রমিক পেশাজীবীদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন এসএম শাহজাদা এমপি, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার। স ালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।
এব আগে প্রধান অতিথি শাহজাহান খান এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category