• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায়
অভিযান চালিয়ে ককটেল তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত গান পাউডার ও
কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর
এলাকায় আভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এ
সময় একটি সাদা প্লাস্টিক ব্যাগের ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা ১২ কেজি
৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ করা
হয়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া
ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান,উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য
গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category