• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন- সহ গ্রেফতার মাদক কারবারী ফারুক

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন-সহ
মোঃ ফারুক আলী (৪০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টায় রাজশাহীর গোদাগাড়ী
থানাধীন সুলতানগঞ্জ গ্রামের পদ্মা নদীর ঘাট থেকে তাকে গ্রেফতার করা
হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ফারুক আলী (৪০), সে আলী চাঁপাইনবাবগঞ্জ
জেলার সদর থানার দেবীনগর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
বুধবার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা
ডিবি পুলিশ জানতে পারেন, সুলতানগঞ্জ ঘাটে একজন ব্যক্তি হেরোইন
বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বর্ণীত স্থানে
অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন-সহ ফারুক আলীকে গ্রেফতার করে
জেলা ডিবি পুলিশের এসআই মোঃ স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স।
উদ্ধারকৃত হেরোইনের অনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category