• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম থেকে নাড়ির টানে গ্রাম মুখী ছুটছে মানুষ: রেল স্টেশনে উপছে পড়া ভীড়

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :: দেশের বিভিন্ন এলাকার মানুষ যারা দেশের দ্বিতীয় রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামে চাকুরী, ব্যবসা সুবাদে বা অন্যান্য যে কোনো ভাবে চট্টগ্রাম শহর ও তার আশপাশের বিভিন্ন এলাকায় থাকেন তারা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নাড়ির টানে গ্রাম মুখী হয়ে ছুটতে গিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে উপছে পড়া ভীড়’র দৃশ্য সৃষ্টি করে চলছেন।
রোববার (১৬ জুন) থেকে পবিত্র ঈদ উল আজহার তিনদিনের সরকারি ছুটি। এর আগে শুক্রবার (১৪ জুন) ও শনিবার (১৫ জুন) সাপ্তাহিক ছুটি।
আর এই ৫ দিনের ছুটি পেয়ে অনেকে বৃহস্পতিবার -(১৩ জুন) ই চট্টগ্রাম ছেড়েছেন। যে কারণে চট্টগ্রাম রেল স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
ঈদে বাড়ি ফেরার পথে ভিড় ও দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগে ভাগেই শহর ছেড়েছেন ট্রেনে।
বৃহস্পতিবার দুপুর এবং শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন লোকে লোকারণ্য হয়ে ওঠে।
প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদে বাড়ি যাচ্ছেন শত শত যাত্রী।
বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ১৪টি আন্তঃনগর ট্রেনে এবং ২টি ঈদ স্পেশাল ট্রেনে মোট ২০ হাজার যাত্রী ঈদে নাড়ির টানে বাড়ি ফিরেছেন।
চট্টগ্রাম রেল স্টেশনের মতো লোকে লোকারণ্য ছিল কদমতলী আন্তঃজেলা বাস স্টেশন, গরীবউল্লাহ শাহ মাজার গেইট এবং বিআরটিসি বাস স্টেশনে দূরপাল্লার বাসগুলোতেও। বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড়।
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান সংবাদ মাধ্যম কে বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে যাত্রীদের ভিড়। শুক্রবার সকাল থেকে স্টেশন এলাকা লোকারণ্যে পরিণত হয়েছে। ঈদে সার্বিক নিরাপত্তা ও সুন্দর পরিবেশে যাতে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।
ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদার কারণে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি অনেক ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে।
স্টেশন ম্যানেজার বলেন, চট্টগ্রাম থেকে ১৪টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৪ জোড়া স্পেশাল ট্রেন চালু হয়েছে। সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ছাড়া অন্যান্য সকল ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে। ১ জোড়া কক্সবাজার স্পেশাল ট্রেন ১ জোড়া ময়মনসিংহ গামী স্পেশাল এবং চাঁদপুর গামী ২ জোড়া স্পেশাল ট্রেন ও চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category