• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম শহরে মধ্যরাতে শেখ হাসিনার সমর্থনে মিছিল: অপরাধে যুবলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে-বদনা শাহ মাজার পার হয়ে এগোতে থাকে।
এরপর মিছিলে থাকা নেতা-কর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়। ওই মিছিলে স্লোগান দেয়া হয়- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা কারা- শেখ হাসিনা, তোমরা কারা- শেখ হাসিনা।’ মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য।
ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে নগরীর দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দু’টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category