• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে “কাচ্চি ভাই” এর খাবারে বিষাক্ত কেমিক্যাল! অভিযানে লাখ টাকা জরিমানা: আগামীর জন্য সতর্ক

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়স্থ “কাচ্চি ভাই” এর খাবারে নিষিদ্ধ সস্ এবং খাবারে ব্যবহার অনুপযোগী কেওড়া জল নামে মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে আগামীর জন্য সতর্ক করে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রামে মহানগরীর ওয়াসা মোড়স্থ মুনতাসির টাওয়ার’র ২য় তলায় অবস্থিত “কাচ্চি ভাই” নামে রেস্টুরেন্টটিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রেস্টুরেন্টটিতে সংরক্ষিত খাবারে নিষিদ্ধ সস্ এবং খাবারে ব্যবহার অনুপযোগী বিষাক্ত কেওড়া জল ধ্বংস করা হয়।
রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে খাওয়ার পর অবশিষ্ট ভাত মেশানো মুরগির মাংস।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান বলেন, এই প্রতিষ্ঠানটিকে আগে কয়েকবার সচেতন করেছি। প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশিকা টাঙানোর কথা বলেছি। কিন্তু তা তারা মেনে চলেনি। রেষ্টুরেন্টটির খাবার পরিবেশনে ব্যবহার করা হতো নিষিদ্ধ সস্। খাবারে ব্যবহার অনুপযোগী বিষাক্ত কেওড়া জল ব্যবহার করে আসছে তারা।

এ ছাড়া রেষ্টুরেন্টের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে ভাত মেশানো বাসি মুরগির মাংস। প্রতিষ্টানটিতে সংরক্ষণ করা নিষিদ্ধ সস্ আর বিষাক্ত কেওড়া জলের বোতল গুলো ধ্বংস করা হয়েছে। এ সমস্ত অপরাধে প্রতিষ্টানকে ১ লাখ টাকা জরিমানা করা সহ আগামীর জন্য ফের সতর্ক করা হয়।
তা মানা না হলে পরবর্তীতে ব্যবস্থা কঠোর নেয়া হবে বলে ও জানান দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category