• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কার সহ ৫ জন গ্রেপ্তার

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও বিভিন্ন অবৈধ জিনিসাধী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৮), মোঃ আকিদুল আলম শান্ত (২৩), মোঃ হাসান মুরাদ (২৫), মোঃ নাইমুল হক (২২) ও মোঃ মনির আহমেদ (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
তিনি জানান, গতকাল রাতে বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি গাড়িকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় ওই গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশী সিগারেট সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
পরে গ্রেপ্তারদের দেয়া তথ্যমতে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো.ষঃ মনির নামে আর ও একজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category