• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যায় জড়িত দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্র হত্যার অভিযোগে ছাত্রলীগের দুই ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন-ফেনীর ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাইদুল হক রিফাত ও চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা শাখার কার্যনির্বাহী সংসদের সদস্য ও সন্ত্রাসী মোঃ ইসতিয়াক আলী ওয়াছিফ। দুইজনই হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ছাইদুল ইসলাম (২১)। এ সময় আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর গুলি ছুঁড়ে।
শিক্ষার্থী ছাইদুল গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়ে। ছাত্রলীগ সন্ত্রাসীরা সেখানে উঠে ছাইদুলের শরীরে ১৪-১৬টি গুলি করে। একই সাথে লাঠিসোটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের বাবা ফেনী মডেল থানায় ৯৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।
এই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে, মামলার এজাহারনামীয় আসামি ছাইদুল হক চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকায় অবস্থান করছে। এই খবরে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ৪ আগস্ট চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। এতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অংশ নেয় কুখ্যাত সন্ত্রাসী ও ছাত্রলীগ নেতা ইসতিয়াক আলী ওয়াছিফ। নগরীর বিভিন্ন থানায় মারামারি, অস্ত্র ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৮টি মামলা রয়েছে ওয়াছিফের বিরুদ্ধে।
এর আগে গত ২৪ মে ষোলশহর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলমকে মারধরে নের্তৃত্ব ও দেয় এই ইসতিয়াক। ওই ঘটনায় গত ৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় মামলা করেন ভিকটিম মনছুর আলম।
এই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে, সন্ত্রাসী ও ছাত্রলীগ নেতা ইসতিয়াক আলী ওয়াছিফ নগরের বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে। সে অনুযায়ি রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category