• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে মীরসরাইতে দুই মাথা ও আট পা সমেতো গরু বাছুরের জন্ম! এলাকায় চাঞ্চল্য

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধ চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইতে একটি গরু দুই মাথা ও আট পা সমেতো গরু বাছুরের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে!
সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সদ্য জন্ম নেয়া বাছুরটির মাথা দুটি, মুখ ও দুটি, চোখ চারটি ও তার পা আটটি। এমন আকৃতির বাছুরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন গরুর মালিকের বাড়িতে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৬নং কয়লা ওয়ার্ডের রহমতপুর গ্রামের অধিবাসী গোলাম হোসেন নামে এক খামারীর গোয়াল ঘরে বাছুরটি জন্ম হয়।
তবে, প্রসবের সময় মৃত অবস্থায় বাছুটির জন্ম হলে ও গাভীটি সুস্থ রয়েছে বলে জানান খামারী গোলাম হোসেন।
খামারী গোলাম হোসেন জানান, ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল ও স্থানীয় করিম আর মোচন ত্রিপুরার সহযোগিতায় আড়াই ঘন্টার আপ্রাণ চেষ্টার পর ডেলিভারি করা হয়। মৃত অবস্থায় জন্ম নেয়া বাছুরটির মাথা দুটি, মুখ ও দুটি, আর চোখ চারটি ও আটটি পা। গরুর এমন বাছুর জন্মাতে পারে, তা স্বপ্নে ও ভাবিনি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তাঁরা। এরকম বিরল বাছুর নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল স্থানীয় সাংবাদিকদের জানান, ‘এটা একটা জন্মগত সমস্যা, যাহা কনজেনিটাল অ্যাবনরমালিস (congenital abnormalis) এবং টেরাটোজেনিক ইফেক্টের teratogenic effect) কারণে হয়ে থাকে। এতে সাত মাসে গাভির গর্ভপাত হয়। আবার কিছু ভাইরাস যেমন বাভাইন ভাইরাল ডায়রিয়া (BVD) বা ব্লুটাং ভাইরাস গরুর গর্ভের বাচ্চার বিকৃতির জন্য দায়ী হতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে ভেটেরিনারি ডাক্তারকে দেখানো উচিত যাতে সমস্যার সঠিক কারণ নির্ণয় করা যায় এবং পরবর্তী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category