• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকতকে গ্রেপ্তারের চেষ্টা বুমেরাং করে দিয়েছে জনতা

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : চট্টগ্রামের অত্যাধিক আলোচিত ও সর্বচ্চ জনপ্রিয় বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিএনপি নেতা লেয়াকতকে রাত গভীরে গ্রেপ্তার করতে হানা দেয় পুলিশ। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজারো নারী-পুরুষ তীব্র হাড় কাঁপানো শীত উপেক্ষা করে তাদের প্রান প্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কে পুলিশি গ্রেপ্তার বুমেরাং করে দিয়েছে।

সূত্র জানায়, গতকাল ভোর রাতের দিকে পুলিশ উক্ত ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকতকে গ্রেপ্তার করার জন্য হানা দেয়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষরা তীরে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে তাদের চেয়ারম্যান কে গ্রেপ্তার করার মিশন বুমেরাং করে দেয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে জনতা কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে ও ব্যর্থ হয়ে পিছু হটে যেতে বাধ্য হয়। পরে চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত সমবেত নারী-পুরুষদের সামনে হাজির হয়ে বক্তব্য রাখেন। তিনি প্রহসনের নির্বাচন বয়কট করে ভোট দেয়া থেকে বিরত থাকতে এবং বিএনপি’র ডাকা হরতাল পালন সহ অন্যান্য যে কর্মসূচি পালন করে যাওয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানান।

বিএনপি নেতা ও চেয়ারম্যান লেয়াকত তার ইউনিয়নের নারী-পুরুষদের এমন অকুণ্ঠ সমর্থনে অভিভূত হয়ে সবাই কে অশেষ ধন্যবাদ জানান। এবং তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category