• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে বৌদ্ধ বিহারে ডাকাতি

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস :চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে এক বৌদ্ধ বিহারে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শাকপুরা ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. মুসা।

ডাকাত দল বিহারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আইপিএস ব্যাটারি, দানবাক্সের টাকা, আলমিরায় রক্ষিত বিহার উন্নয়নের নগদ ৬০ হাজার টাকা, ভান্তের মোবাইল ও দানের স্বর্ণালংকার নিয়ে গেছে।

বিহারের সেবক দীপক মারমা বলেন, ‘‘প্রথমে ডাকাতরা বিহারের মূল দরজার ২টি তালা ভেঙে প্রবেশ করে দানবাক্সের তালা ভেঙে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর তাঁরা সেবকদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। সেবকদের রুমে আমিসহ ৪ জন এতিম বাচ্চা থাকি। তাঁরা আমাদের বলে যে, তোমরা ঘুমাও আমরা প্রশাসনের লোক। এ সময় আমাকে বলে যে ভান্তের ঘর দেখিয়ে দিতে আমি তাদের বিহার অধ্যক্ষ শ্রীলপ্রিয় মহাথের কক্ষে নিয়ে যাই।

সেখানে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ও সমস্ত জিনিসপত্র এলোমেলো করে তল্লাশি করে টাকা, মোবাইল নিয়ে নেয়। শ্রীলপ্রিয় মহাথেরকে নিয়ে এরপর উপাধ্যক্ষ আনন্দ ভিক্ষুর বাসভবনে যায় ডাকাত দল। ওই কক্ষ থেকেও টাকা ও দানীয় স্বর্ণালংকার নিয়ে নেয় ডাকাতরা। তারা আলমারিতে ইয়াবা রয়েছে দাবি করে তল্লাশি করে। ডাকাতদল যাওয়ার সময় সবাইকে একটি কক্ষে তুলে দরজা আটকে দিয়ে চলে যায়।’’

ডাকাত দলে চার সদস্য ছিলেন। তাঁদের দুজনের হাতে বন্দুক, একজনের হাতে পিস্তল এবং একজনের বড় কাঁচি (তালা কাটার) ছিল বলে জানান দীপক মারমা।
স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, এই ধরণের ঘটনা দুঃখজনক। প্রশাসনের লোক পরিচয়ে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category