এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের মীরসরাইয়ে এখ ট্রাক চালক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্ম ভাবে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রেখে যায় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা। নিহত তৌহিদুল ইসলাম খোকন (৩২) মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর (দক্ষিণ) গ্রাম (চিনকীরহাট বাজারের পশ্চিম সন্নিকট) এর মৃত আবুল হাশেম ড্রাইভারের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার প্রাথমিক বিবরণে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রতি দিনের ন্যায় নিহত খোকন বারইয়ারহাট থেকে গাড়ি চালনা শেষে নিজ বাড়িতে ফেরারতাবস্থায় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে নির্মম/ নির্দয় ভাবে কুপিয়ে হত্যা করে বারইয়ারহাট’র অদুরে রেল লাইনের পাশে ফেলে রেখে যায়।
সেখান দিয়ে যাওয়া লোকজন তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিচয় জানার চেষ্টা করে। অবশেষে ব্যাপক খোঁজ খবর নিয়ে পরিচয় জানতে পেরে তার পরিবারের লোকজন কে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
চারিদিকে এমন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শতো শতো নারী-পুরুষ তা দেখতে তাদের বাড়িতে ভীড় জমায়। খবর পেয়ে স্থানীয় জোরারগঞ্জ থানা থেকে পুলিশ সকল
সাড়ে নয়টার দিকে তার বাড়িতে যায়। হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে এ রিপোর্ট লেখার পূর্ব মূহুর্ত্ব (বেলা (১১টা) পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।