এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মীরসরাই সদরস্থ প্রাণী সম্পদ অফিস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি লেনে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমান বাহিনীর ৬ টন ওজনের গাড়ী নোয়াখালীর সোনাইমুড়ী যাওয়ার পথে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় বিমান বাহিনীর ৩ সামরিক কর্মকর্তা ও ২ বেসামরিক কর্মকর্তা সহ ৫জন আহত হয়েছেন। সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, চট্টগ্রাম থেকে এয়ারবেজ থেকে আসা বিমান বাহিনীর ৬ টন ওজনের গাড়ী সোনাইমুড়ী যাওয়ার পথে সকাল ১০টায় মীরসরাই উপজেলায় সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা ভেজা ছিলো এবং ব্রেক চাপায় উক্ত দুর্ঘটনা ৫ জন আহত হয়।
পরে স্থানীয় অধিবাসীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পশু হাসপাতালের সামনে বিমান বাহিনীর একটি গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় মীরসরাই সদরে সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।