এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের সাবেক কাস্টমস কর্মকর্তা ও জেলার মীরসরাই উপজেলার কৃতি সন্তান, বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ ‘লাইফ কেয়ার’ ডায়াগনস্টিক এর চেয়ারম্যান এবং আল হেরা স্কুল এন্ড কলেজ এর সভাপতি ও অন্যান্য আরো কয়েকটি সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত মোঃ কামরুল ইসলাম চৌধুরীর ফেইজবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ওই অপরাধী চক্রের হাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। বর্তমানে কামরুল ইসলাম চৌধুরী কানাডায় অবস্থান করছেন।
তিনি এক বার্তায় এ প্রতিনিধির মাধ্যমে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন- আমার একটি ছবি দিয়ে কোনো ভাঁওতাবাজ ভুয়া/ফেইক একাউন্ট খুলেছে তাতে কেউ প্রতারিত হবেন না।
তিনি বলেন, কয়েকদিন আগে জাতীয় রাজস্ব বোর্ডের অবসর প্রাপ্ত সদস্য (আমার এক-ই গ্রামের) জনাব, আলাউদ্দিন চৌধুরী স্যার এর ভুয়া আই ডি থেকে প্রথমে মেসেঞ্জারে আমাকে কল দেয়। আমি অন্য লাইনে কথা বলতে থাকায় পরে কল বেক করি। ওই ভুয়া আই ডি কল না ধরে আমাকে মেসেজ পাঠায়, একটা নাটক সাজিয়ে বলে, আমি এখন ফ্লাইট এ আছি কল ধরতে পারছি না।
সে মেসেজ পাঠিয়ে বলে, আমি দেশে আসতেছি চিটাগাং নামবো, চিটাগাং থেকে ঢাকার ২টা টিকেট কাটতে বলছিলাম এজেন্ট কে, কনফার্ম হয়েছে কি না জানিনা, ঢাকার এজেন্ট এর একটা নং এবং নাম দিয়ে আমাকে যোগাযোগ করে জানাতে বলে।
আমি দেশের বাহিরে থাকায় ছেলেকে বলি যোগাযোগ করতে। ওই চক্রটি জানায়, উনার সাথে যোগাযোগ করতে না পারায় টিকেট কনফার্ম হয় নাই উনার টাকা উনার একাউন্টে বেক গিয়েছে। এবং ওই ফ্লাইট এর টিকেট কাটতে চাইলে ১১ টার মধ্যে উনাদের ২ টা টিকেটের জন্য ১৮,৬০০/- টাকা পাঠাতে হবে। ১১ টা বাজতে তখন ৪০ মিনিট বাকি তাই আমি ছেলেকে বলি টাকা পাঠিয়ে টিকেট কাটতে বলো।
আবার ওই দিক থেকে স্যার এর ভুয়া আই ডি থেকে আমাকে জানায় তুমি পারলে ১৮,৬০০/- টাকা দাও আমি এসেই যোগাযোগ করবো। টাকা পাঠানোর পর ওই নং বন্ধ করে রাখা হয়।
এখন যা হওয়ার তাহা-ই হয়ে গেছে! যেনো কিছু-ই করার নেই। তিনি বলেন, মনে মনে ভাবলাম ধোকা খেলাম আর ১৮,৬০০/- টাকা খাইয়ে দিলাম। কামরুল ইসলাম চৌধুরী বলেন, আমার এই ভুয়া আই ডি থেকে ও আমার পরিচিত জনদের সাথে এই রকম বাটপারি করতে পারে অনুভব করতে পেরে সে বিষয়ে আমার বন্ধু, বান্ধব এবং আত্মীয়-স্বজন সহ সবাই কে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
তিনি আরো বলেন, সপরিবারে ইউএসএ বসবাসরত: আমার ছোট ভাই বদরুল ইসলাম চৌধুরী আমাকে আমার এই ভুয়া আই ডি এর তথ্য টি দিয়ে আমাকে সব বিষয়ে সতর্ক থাকতে বলে।
এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে এর বিহীত ব্যবস্থা নিতে কি, কি করনিয় সেই এগিয়ে যাচ্ছি।
সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, জীবনে কোনো সময় প্রতারকের খপ্পরে পড়বো বুজতে-ই পারিনি।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ওই রকম ভূয়া/ফেক আইডি খুলে যারা বিভিন্ন জনের সাথে প্রতারণা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।