• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চলন্ত বাসে অজ্ঞান পার্টীর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ী এখন আদমদীঘি হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া মহাজনের নিকট থেকে টাকা নিয়ে বাস যোগে বাড়ি ফেরার পথে আব্দুল আলিম (৫৮) নামের এক ধান গম ও সরিষা ব্যবসায়ীকে চলন্ত বাসে অসচেতন করে তার নিকট থেকে সর্বস্ব লুটে নিয়ে ওই বাসেই নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ডে রেখে যাওয়ার কবর পাওয়া গেছে। পরে অসেচতন থাকা ব্যবসায়ী আব্দুল আলিমের মোবাইল ফোনে জানানোর তার সজনরা নওগাঁর যাত্রীবাহি বাস থেকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা ১২ টায় বগুড়া থেকে নওগাঁগামি অজ্ঞাত মেইল বাসে। অসেচতন ব্যবসায়ী আব্দুল আলিম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল উত্তরপাড়ার মৃত তয়েজ ফকিরের ছেলে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আদমদীঘি হাসপাতালে আব্দুল আলিমের জ্ঞান ফিরে জানান, সে পারইল, আদমদীঘি, নসরতপুর, সান্তাহার, দুপচাঁচিয়াসহ বিভিন্ন স্থানে ধান গম ও সরিষা কেনা বেচার ব্যবসা করেন।

গত বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বাস যোগে দুপচাঁচিয়া যান। সেখানে মহাজন মন্টু বসাকের নিকট থেকে গম বিক্রির চার লাখ টাকা নেন এবং তার কাছে ছিল তিন লাখ টাকাসহ মোট সাত লাখ টাকা নিয়ে দুপুর ১২ টায় আদমদীঘির ব্যাংকের উদ্দেশ্যে দুপচাঁচিয়া থেকে নওগাঁগামি মেইল বাসে উঠেন। বাসে একজন হকার তাকে ও বাসের হেলাপারকে মদক খেতে দেয়। সেই মদক খাওয়ার পর কি হলো আর বুঝিনি। এদিকে দুপুর দেড় টায় নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে ওই মেইল বাসেই অসেচত অবস্থায় পড়ে ছিল।

অসচেত হয়ে পড়ে থাকা বাসের হেলপার অসেচতন ব্যবসায়ীর মোবাইল ফোন দিয়ে বাড়িতে জানানোর পর তাকে নওগাঁ মেইল বাস থেকে অসেচতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। বর্তমান ব্যবসায়ী আব্দুল আলিম আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাকে কোন পদার্থ খাইয়ে অসেচতন করা হয়েছে। সুস্থ্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category