• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মোঃইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিং কালের পুররিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, জানান, গত ২০ ডিসেম্বর জেলার শিবগঞ্জ থানার সীমান্তবর্তী সোনা মসজিদ ও চকপাড়া দিয়ে ভারত থেকে ২টি বড় ধরনের অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে বলে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যে নিশ্চিত ছিল।

তারমধ্যে ওই রাত সাড়ে ৭টার দিকে সোনা মসজিদ বিওপির সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অত্র ব্যাটালিয়নের উ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসের নেতৃত্বে একটি চৌকষ দল সীমান্তপিলার ১৮৪/৪ এসহতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে কয়লা বাড়ি বিজিবি ভেহিক্যাল স্কানার চেকপোষ্ট এলাকায় গাড়ি(সিএনজি) তল্লাশীকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়েরুলি বেগম(৩০)এরনিকট থেকে একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিউদ্ধার করা হয়

একই রাত ৮টা ১০ মিনিটের দিকে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে অপর চালানটি প্রবেশের সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে ওৎ পেতে থাকা একটি চৌকষ দল সীমান্ত পিলার ১৮২/৬ এ সহতে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ঊনিশ বিঘি নামক স্থানে আমবাগানে চোরা কারবারিদের চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়।

ওই সময়টহল দলবস্তাটি তল্লাশী করে ৬টি বিদেশী পিস্তুল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তুলের গুলি, ৫১ রাউন্ড মেশিন গানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল পায়। অভিযানে আটককৃত আসামী ও উদ্ধাকৃত অস্ত্র এবং গুলির বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি জানান।

ব্রিফিংকালে রাজশাহী সেক্টোর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’রঅধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category