• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চিলমারীতে নকল সরবরাহের অভিযোগে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষায় পরিক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় এক যুবক কে গ্রেফতার করেছে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম।

বুধবার উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষায় কক্ষে নকল সরবরাহের সময় হাতে নাতে গ্রেফতার করে দায়িত্বরত পুলিশ সদস্য (এসআই) শাহেব আলী।

আটক যুবক উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকার মৃত. মহসীন আলীর ছেলে মো. মুসা মিয়া (২২)।
পরে ইউএনও’র কার্যালয়ে গ্রেফতার মুসা মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান।

ইউএনও মাহবুবুর রহমান জানান, কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য বুঝতে পেরে ওই যুবক কে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘পাবলিক পরিক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১ (গ) ধারায়’ ৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ওসি মো. হারেসুল ইসলাম, তদন্ত ওসি মুশাহেদ খান।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category