• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জনগণ বিএনপির সঙ্গে থাকলে দেশ চালাতে সমস্যা হবে না: তারেক রহমান

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জনবান্ধব ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। জনগণ বিএনপির সঙ্গে থাকলে দেশ চালাতে সমস্যা হবে না। এ জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে এই কর্মসূচির কথা বলে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেছেন, বর্তমানে যারা সংস্কার নিয়ে কথা বলছেন তাদের সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’—শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। কর্মশালায় কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের ব্যাংকিং খাতসহ প্রত্যেকটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতি করেছে। কর্মসূচির মাধ্যমে জনগণকে বোঝাতে হবে, দেশের জনগণ যদি বিএনপির সঙ্গে থাকে তাহলে দেশ চালাতে সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে ৫ তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙেচুরে দিয়েছে। আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষির কী অবস্থা। সব ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন এগুলো আমাদের মেরামত করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যারা বর্তমানে সংস্কারের কথা বলেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া উচিত। বিএনপির বাইরে যারা সংস্কারের কথা বলেছেন, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এই সংস্কারের কথা আমরা দুই বছর আগে বলেছি। তারও আগে ২০১৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এ বলেছেন। অর্থাৎ, বিএনপি যে প্রকৃতভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল। যে কারণে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। বিএনপি নেতা-কর্মীদের কাজ ৩১ দফা কর্মসূচি পালনে কাজ করতে হবে।’

বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আবার দেশ পরিচালনায়ও তিনি খ্যাতি অর্জন করেছেন। মানুষকে সংগঠিত করে কীভাবে দেশ গঠন ও পরিচালনা করতে হয়, তা তিনি দেখিয়ে দিয়েছেন।’

এ সময় তারেক রহমান আরও বলেন, ‘দেশের বৃহৎ একটা অংশের মানুষ বিশ্বাস করে, যদি ভালো কিছু সম্ভব হয়, ইনশা আল্লাহ বিএনপিই এ দেশের জন্য ভালো করতে পারবে। জনগণের চাহিদাগুলো, জনগণের আশা, জনগণের প্রত্যাশা চাওয়াগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। যেকোনো মূল্যে সমস্যাগুলো সমাধান করতে হবে। আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন, আপনারা স্বাস্থ্য, শিক্ষা, দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছেন। কেন বলেছেন? জনগণের দাবি এগুলো।’

সকাল ১০টার দিকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে এই কর্মশালা শুরু হয়। কর্মশালাটি সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। এর আগে জেলার নেতা-কর্মীদের বক্তব্য শুনে জবাব দেন তারেক রহমান। পরে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের কথা শোনেন তিনি। এ ছাড়া মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা বিএনপি নিজ জেলা থেকে যুক্ত ছিলেন।

কুষ্টিয়া জেলার কর্মশালা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. মোরশেদ হাসান খাঁন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য ও প্রশিক্ষক ফারজানা শারমিন পুতুল, সাইফ মোহাম্মদ জুয়েল।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ ছয় উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category