• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার টুকুকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকী প্রদানের অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ’র বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার সকালে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলীর কাছে বিচার দাবী করেন বীরমুক্তিযোদ্ধারা।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফয়জার রহমান, ভুরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান মালিক, নাগেশ^রীর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ।

অভিযোগে জানা যায়, কুড়িগ্রাম শহরের কলেজমোড়স্থ রুপসী বাংলা হোটেলের সামনে গত ৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ কতিপয় দুষ্কৃতকারী অতর্কিতভাবে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু’র উপর চড়াও হয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজসহ তাকে মারতে উদ্ধত হয়। শত মানুষের সামনে হাত-পা ভেঙ্গে দেয়াসহ জীবননাশের হুমকী প্রদানের ঘটনা ঘটায় ওই ছাত্রলীগ নেতা।

সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন, বেপরোয়া এই ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পায়নি আওয়ামীলীগের সিনিয়র নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ। তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করে জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিকের উপস্থিতিতে রাজু আহমেদ হামলা করে জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানকে রক্তাক্ত জখম করে।

তার বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু ও পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফারহানা ইয়াসমিন মিমি’র উপর হামলা ও বিবস্ত্র করার ঘটনায় মামলাও দেয়া আছে। সে এতটাই বেপরোয়া যে শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গ্রীণলাইফ হাসপাতাল ও শহরের একটি কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদার দাবীতে দলবলসহ হামলা ও ভাঙচুর চালায়। বেপরোয়া ও উচ্ছৃংখল আচরনের মাধ্যমে রাজু আহমেদ শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়।

অবিলম্বে রাজু আহমেদকে ছাত্রলীগের কমিটি থেকে বহিস্কারসহ বীরমুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকী দেয়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলীর কাছে দাবী জানানো হয়।
এ ব্যাপারে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, ঘটনাটি দু:খজনক। আমি সমাবেশে উপস্থিত থেকে সমাবেদনা জানিয়েছি। তাদের দাবীর পরিট্রেক্ষিতে ছাত্রলীগ সভাপতি থেকে বহিস্কারের বিষয়টি কেন্দ্রকে অবহিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী।

এ এখতিয়ার শুধুমাত্র কেন্দ্র কমিটির। তারাই সিদ্ধান্ত নেবেন। তবে তিনি আরো জানান জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ অনাকাংখিত এই ঘটনাটির জন্য সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর কাছে ক্ষমা চেয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু জানান, স্বাধীনতার ৫১ বছর পরও একজন উচ্ছৃংখল যুবকের হাতে জীবননাশের হুমকীর ঘটনায় আমি হতবাক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে আমি মর্মাহত ও মানসিকভাবে ভেঙ্গে পরেছি। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতির পদ থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছি আমাদের অভিভাবক জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলীর কাছে। তাকে বহিস্কার করা না হলে পরবর্তীতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদকে একাধিকবার ফোন (০১৭৩৮১০০০৯৪) করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী জানান, এ ঘটনায় আমি মর্মাহত। এটা আর ফিরিয়ে নেয়া যাবে না। অন্যায় করলে তার বিচার হবে। আমরা বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category