• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঝাঁজরা হয়ে গেছে চালের টিন আত্রাইয়ে শিলা-বৃষ্টিতে প্রায় ১০০বিঘা ধান-ভূট্রার ক্ষতি

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে শিলা-বৃষ্টিতে প্রায় ১০০বিঘা জমির ধান ও ভূট্রার চরম ক্ষতি হয়েছে। ঝাজঁরা হয়ে গেছে ঘরের চালের টিন। রোববার রাতে উপজেলার পাঁচুপুর ও আত্রাই সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,রোববার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই হালকা বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পরেই একটানা শিল পরতে থাকে। পরে হালকা বৃষ্টির সাথে বড় বড় শিল পরে। এতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কোলা,কাসুন্দা,পবনডাঙ্গা,জগদিস,ধুলাউড়ি,খঞ্জরসহ বিভিন্ন এলাকায় মাঠের জমির ধানের শীষ থেকে ধান ঝরে পরে গেছে এবং জমির ভূট্রা ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া বাড়ী-ঘরের চালের টিন ঝাঁজরাা হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পরেছেন ওই এলাকার লোকজন।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রহমান জানান,প্রথমে হালকা হিমেল বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পর থেকেই শিল পরতে থাকে। তার পর সামান্য বৃষ্টির সাথে বড় বড় শিল পরে । এতে তার বাড়ীর টিনের চাল ফুটো হয়ে গেছে।
কোলা গ্রামের কৃষক আব্দুল করিম জানান,রোববার রাতে শিলা বৃষ্টিতে তার প্রায় ১০বিঘা জমির ধান ৩০শতাংশ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সাথে শিল পরে শীষ থেকে ধান ঝরে পরে গেছে। এছাড়া বাড়ীর চালের টিনও ঝাঁজড়া হয়ে গেছে।
একই কথা জানিয়েছেন ওই গ্রামের কৃষক জহুরুল ইসলাম। তিনি জানান তার প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির ধানের ২৫-৩০শতাংশ ক্ষতি হয়েছে।
আত্রাই কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান,উপজেলার বিভিন্ন মাঠে জমিতে সবে মাত্র ধানের শীষ বের হয়েছে আবার কোথাও ধান পাকার উপক্রম হয়েছে। তিনি বলেন,রোববার রাতে শিলা বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৭৫বিঘা জমির ধান এবং সাড়ে ২২বিঘার মতো ভুট্রার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমান জমির ধান বা ভূট্রার ক্ষতি হবে তা আগামী ৩/৪দিন পর বোঝা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category