• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জুয়েল

দিনকাল বিডি ২৪ / ৪৩২ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত।

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে ভোটশেষে ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।

সহাকরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, জয়নাল আবেদিন বাবুল।

এরআগে দুপুর ১২টার দিকে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৫২ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার সাকের উল্লাহ বলেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ টি পদের মধ্যে ৫টি পদে প্রতিদ্বন্দ্বি থাকায় সেগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হয় ও অবশিষ্ট ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তিনি বলেন, সভাপতি পদে শাকিল আহমেদ (দেশ টিভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আউয়াল (সিএনআই এশিয়া ডটনিউজ) ৫ ভোট ও জহিরুল ইসলাম (দৈনিক ভোরের বাতায়ান) ৫ ভোট পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত (দৈনিক ভোরের আকাশ) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদ কবির (দৈনিক প্রতিদিনের সংবাদ) ২১ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুর রহমান (দৈনিক ভিন্নবার্তা) ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন আলী (দৈনিক প্রতিদিনের সময়) ১৬ ভোট পেয়ে পরাজিত হন। ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল সুমন (পত্রিকা একাত্তর) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোমিনুল ইসলাম মোমিন (দৈনিক বিশ্ব মানচিত্র) ১৫ ভোট পেয়ে পরাজিত হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাপ্পী (দৈনিক অন্যদিগন্ত) ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওমর ফারুক (দৈনিক আলোকিত নিউজ) ৬ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন- সহ-সভাপতি পদে অ্যাড. আহসান হাবীব বুলবুল (দৈনিক আমার সংবাদ), সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা (দ্যা ট্রাইবুন্যাল), দপ্তর সম্পাদক রহিম শুভ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান (দৈনিক বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকম) ও নির্বাহী সদস্য রহিম উল আলম খোকন, তারেক হোসেন ও আব্দুল আজিজ আরিফ।

প্রধান নির্বাচন কমিশনার সাকের উল্লাহ বলেন, সুন্দর পরিবেশে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচিত করেন; নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আশা করি নির্বাচিত কমিটি সুন্দর ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনককে শক্তিশালী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category