• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ‘২৮ অক্টোবর’

দিনকাল বিডি ২৪ / ৩৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি : চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক সুজন আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম শুভ, নির্বাহী কমিটির সদস্য রহিম উল আলম খোকন, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।

সভায় নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি তারেক হোসেন, নির্বাহী সদস্য মাজেদুর রহমান মাজেদ ও সাধারণ সদস্য রাশেদুজ্জামান সাজু।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মতে নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নির্বাচন পরিচালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না; গঠনতন্ত্র অনুযায়ী ভোট গ্রহণ হবে। সংগঠনের ভোটাররা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবে। যারাই নেতৃত্বে আসুক আশা করি তারা সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category