• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহী মহানগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ১০টি পয়েন্টে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো: আদালত চত্বর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার, রানীবাজার, নিউমার্কেট, কামারুজ্জামান চত্বর, স্টেশন/টার্মিনাল, আমচত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category