• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬ আসনের ফল: ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন।
জানা গেছে, নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের মোস্তাফিজুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান (ধানের শীষ) পান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ১২৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের মো. ফজলে হুদা ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।
নওগাঁ-৪ (মান্দা) আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের ডাঃ ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব (দাঁড়িপাল্লা) পান ৯৬ হাজার ৮১৪ ভোট।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের ১১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ১১৫টি কেন্দ্রের ফলাফলে শীষ প্রতীকের শেখ মো. রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পান ৯৫ হাজার ৮৮৬ ভোট।
উল্লেখ্য, জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category