• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ত্রিশাল হাসপাতালে তথ্য সংগ্রহকালে কর্মচারীদের হামলায় আহত চার সাংবাদিক

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন চারজন সাংবাদিক। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে বিগত কয়েকদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগিদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগি এবং তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেয়। পরে তাৎক্ষণিক ৬ থেকে ১০জন এসে অতর্কিত হামলা শুরু করে। তাদের হামলায় রক্তাক্ত জখম হয়েছি আমরা চারজন। পরে স্থানীয় এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।

নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন বলেন, হাসপাতালের কর্মচারীরাই প্যাথলজিক্যাল থেকে শুরু করে সবকিছু করেন। এনিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম আমাদের প্রতিক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তাঁর নির্দেশে হামলা হয়েছে আমাদের উপর। পরে ত্রিপল নাইনে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম বলেন, আমি একটু বাহিরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে অবগত নই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category