• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সবুজ মিয়া
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

“দুর্নীতিকে ঘৃণা করবো,সদা সত্য কথা বলবো” এই প্রতিপাদ্যকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ)।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈন উদ্দিন, ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মেয়র আনিছুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একটি পরিবার বা সংসারের প্রধান হচ্ছে পিতা।তোমরা যদি তোমাদের পিতা মাতার উপর অতিরিক্ত অর্থের বা সম্পত্তির বুঝা চাপিয়ে না দিয়ে তোমরা সবাই যদি আজ থেকে বলো বাবা আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ।
তাহলে দেখবে ধীরে ধীরে আমাদের দেশ ও সমাজ থেকে দুর্নীতি কমে গেছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category