• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশালে টানা বৃষ্টিতে আকষ্মিক বন্যায় কৃষিবিদ ফিশারীজ লি: এর ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মোঃ মনির হোসেন চীফ রিপোর্টার :

বাংলাদেশের মৎস্য ভান্ডার হিসাবে পরিচিত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা। দেশের এক তৃতীয়াংশ মিঠা পানির মাছের যোগান দেওয়া বা চহিদা পূরণ করে থাকে ত্রিশাল উপজেলার মৎস্য চাষিরা।
গত ৫-৬ই অক্টোবর আকস্মিক ভাবে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টি পাতের ফলে উপজেলার বালিপাড়া
ইউনিয়নের বাহাদুরপুর এলাকার কৃষিবিদ ফিসারীজ লি: মৎস্য খামার পানিতে তলিয়ে যায়। ফলে দেশের প্রধান মৎস্য ভান্ডারের কোটি কোটি টাকার মাছ , পানিতে ভেসে গেছে ।

কৃষি বিদ ফিশারীজের ম্যানেজার মো: মকবুল হোসাইন বলেন,আমাদের দুইটি প্রজেক্টে প্রায় ৬৩ একর জায়গায় স্থাপিত পুকুরের ভিন্ন প্রজাতির কয়েক কোটি টাকার মাছ পানিতে ভাসিয়ে নিয়ে যায়।হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোন চাষিই প্রস্তুত ছিলাম না। আমাদের এই ক্ষতি অপূরণীয়।

তিনি আরও বলেন, আমাদের মত ক্ষতিগ্রস্ত চাষিদের এই ক্ষতি পূরণে সরকার দ্রুত সহযোগীতার ব্যবস্থা নিবে এমনটাই দাবি আমাদের , এলাকার চাষিরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও মেধা খাঁটিয়ে এই অপ্রত্যাশিত ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

অন্যথায় আমাদের মতো ক্ষতিগ্রস্ত অনেক চাষির অর্থ সংকটে এই মাছ চাষ বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। যার বিরূপ প্রভাব সারা দেশেই মৎস্য বাজারে পরিলক্ষিত হতে পারে।

ত্রিশালে মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল জানান,আকষ্মিক বন্যায় ত্রিশালে আনুমানিক তিনশত কোটির মাছ ভেসে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category