মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।
বুধবার পহেলা মে দুপুরে ত্রিশাল পৌরসভার বিভিন্ন মোড়ে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এই বিষয়ে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাশেদুল হাসান রাশেদ বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই আমরা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের পক্ষ থেকে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ মুক্তা পানি বিতরণ করেছি।
পৌরসভার বিভিন্ন স্থানে খাবার স্যালাইন ও দুই শতাধিক পানির বোতল বিতরণ করেন। উপজেলা ছাত্রলীগ নেতা ইরতিজা রিয়ন বলেন , মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে এমপি সাহেবের পক্ষ থেকে আমরা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক মিন্টু মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। আমার মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন সাফি উল্লাহ, ওমর ফারুক, ওবায়দুল হাসান সিনাত প্রমুখ।