• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

থামানো যাচ্ছেনা কারবার সান্তাহার ফের দুই কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকা সত্বেও মাদক বেচাকেনা কোন ক্রমেই থামানো যাচ্ছেনা। প্রায় প্রতিদিন গ্রেফতার হচ্ছে মাদক কারবারিরা উদ্ধার করা হচ্ছে মাদক।

গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে ফের দুই কেজি গাঁজাসহ রেখা বেগম ওরফে সফুরা (৫২) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। রেখা বেগম ওরফে সফুরা সান্তাহার চা-বাগান এলাকার আব্দুল মজিদের স্ত্রী। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে। এর দুই দিন পূর্বে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ও আদালতের ওয়ারেন্ট তামিল করার সময় জানতে পারেন চা-বাগান এলাকার রেখা বেগম ওরফে সফুরা তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টায় সান্তাহার চা-বাগান এলাকায় বসবাসকারি রেখা বেগম ওরফে সফুরার বসত বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার টিনসেডের শয়ন ঘরের কক্ষে প্লাষ্টিক ব্যাগে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত দুই দিনে পুলিশ তিন কেজি গাঁজা ও ট্যাপেন্টাডর ট্যাবলেটসহ এক নারী ও দুই পুরুণ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।

সান্তাহার পৌরসভা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকা সত্বে এবং প্রায় দিনই মাদক কারবারিরা গ্রেফতার হলেও মাদক বেচাকেনা ও সেবন কোনক্রমেই থামানো যাচ্ছেনা। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারি সিন্ডিকেট।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত নারী মাদক বিক্রেতাকে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category