• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

দূর্গাপুর বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহীর দূর্গাপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ স্বাধীন হোসেন (২৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (৫ জানুয়ারী) রাত সোয়া ৯টায় রাজশাহীর দূর্গাপুর থানাধীন ফলিয়ারবিল ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ স্বাধীন হোসেন (২৪), সে রাজশাহীর দূর্গাপুর থানাধীন চকজয়নগর (জয়নগর) গ্রামের মোঃ লালবর রহমানের ছেলে। এ সময় অপর দুই মাদক কারবারী পালিয়ে যায়।

পলাতক আসামীরা হলো: মোঃ নবাব সরকার (৩৩), সে দূর্গাপুর থানাধীন বাজুখলসী (কানপাড়া) গ্রামের মোঃ বজলু সরকারের ছেলে ও একই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মুকুল (৩৫)।

শনিবার (৬ জানুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যপারে গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category