• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দূর্গার বিসর্জন মহাদেবপুরে শারদীয় উৎস নৌকা বাইচে মানুষের ঢল

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ১৩ অক্টোবর রবিবার দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।নৌকা বাইচ শেষে অশ্রু ছলো ছলো নয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আত্রাই নদীর জ্বলে তাদের দেবীদূর্গার প্রতিমা বিসর্জন (ডুবিয়ে) দেয়ার মধ্য দিয়ে ৫ দিনের এ শারদীয় উৎসবের সমাপ্তি ঘটায়। উপজেলার আত্রাই নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচের এই অনুষ্ঠানে নদীর দুপারে প্রায় অর্ধ কিলোমিটার জুরে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এসব দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে রিতীমত হিমশিম খেতে হয়েছে আইন শৃংখলা বাহিনীকে।কোন প্রচার প্রচারণা ছাড়ায় প্রায় শতবছর ধরে আত্রাই নদীতে প্রতিবছর বিজয়াদশমী উপলক্ষে এ নৌকা বাইচ অনুষ্ঠান হয়ে আসছে।শতবছরের ঐতিহাসিক এ নৌকা বাইচ ও মেলায় জেলার বিভিন্ন প্রান্তের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদেরও এ আনন্দ ও উচ্ছ্বাসে সামলি হতে দেখা গেছে।এবছর প্রায় অর্ধশত নৌকা এ বাইচে অংশ নেয়।এ উপলক্ষে উপজেলা সদরের আত্রাই নদীর দু”পারে নৌকা বাইচ ও মেলার পরিধি প্রতিবছর বাড়ছে বলে স্থানীয়রা জানান। নৌকায় দূর্গাপ্রতিমা তুলে বাইচ করার আনন্দ ও উচ্ছ্বাস হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উপভোগ করে আসছেন সেই যুগযুগ ধরে। এ উপলক্ষে নদীর দুপারে আয়োজিত মেলায় হরেক রকমের মিঠাই মিষ্টান্ন,ও জিলেপিসহ প্রসাধনী সামগ্রী এবং বাচ্চাদের খেলনার দোকান বসানো হয়। মেলায় ক্রতোদের কাছে সবচেয়ে চাহিদা ছিলো মিঠাই মিষ্টান্ন এবং জিলেপির। তবে মিঠাই মিষ্টান্ন ও জিলেপির চড়া দাম গুনতে হয়ছেে ক্রেতাদের।জেলার ধামুইরহাট থেকে আসা আশি উর্ধ বয়সের নিবারন চন্দ্র বর্মন বলেন, তিনি জ্ঞান হবার পর থেকেই দশমীর দিন এই আত্রাই নদীতে নৌকা বাইচ দেখে আসছেন। প্রতি বছরের মতো এবারো তিনিসহ তার পরিবারের সদস্যরা এ নৌকা বাইচ দেখতে এসেছেন বলে নিবারন বর্মন জানান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ নৌকা বাইচ দেখার জন্য আত্রাই নদীর দু”পারে দুপুরের পর থেকে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে।আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আইন শৃংখলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হয়েছে।দুপুরের পর থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এ নৌকা বাইচ। নৌকা বাইচ শেষে আত্রাই নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন (ডুবিয়ে)দেয়া হয়। এর আগে উপজেলার পুজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ গুলোতে সিদুঁর খেলা অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category