• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৪৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

আজ শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে র‌্যালি শেষে কালাই প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন সাবানা আক্তার, মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া সুলতানা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, কালাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন, যুগ্ম সাধারন সম্পাদক ও সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক তানভিরুল ইসলাম রিগান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাফিউজ্জামান তালুকদার ডলার বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম, কালাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদুর রহমানসহ সাংবাদিক মিজানুর রহামন, আব্দুন নুর নাহিদ, রাব্বিউল হাসান রমি, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, রকিবুল হাসান রিপন, এস এম আব্দুল্লাহ সউদ, আবু বক্কর সিদ্দিক প্রিন্স, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category