• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগঁার ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় ১৩ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া পরিচালনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকির আলম। ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যগণ তাকে সহযোগিতা করেন। গ্যাসের চুলায় অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে নেভাতে হয় তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনি প্রদর্শন করেন এবং উপস্থিত নারী -পুরুষ শেখানো কৌশলমতে আগুন নিভিয়ে দেখান।

মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আগুন পানি আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তুু, মানব সৃষ্ট এইসব দুর্যোগ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় তা জেনে রাখা প্রত্যেকের জন্য আবশ্যক। তবে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি আমরা দমন করতে পারি না তবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।’ এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ধামইরহাট কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী, পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. সোহাগ সহ বিভিন্ন অফিসের কর্মচারী ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন স্তরের কর্মচারি বৃন্দ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category