• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্র্যাকের সমন্বয় সভা

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও মো. আবু হাসানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহ নিরোধে, জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে পিতা-মাতা ও অভিভাবকদের নিয়ে সমাবেশসহ বিভিন্ন কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকতা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)’র জেলা ব্যবস্থাপক মো. হুমায়ন কবির মন্ডল, এসোসিয়েট অফিসার পিয়ারা খাতুন, কাজী মজিবর রহমান, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category