• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশন কৈশোর কর্মস‚চির উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় ‘কৈশোর কর্মস‚চি উপজেলা দিবস’ উপলক্ষে মাদক বিরোধী জনসচেতনতাম‚লক সাইকেল র‌্যালী ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বেলা ১ টায় জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালী উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। র‌্যালী শেষে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের উদ্দেশ্যে ভবিষ্যতের জীবন গড়তে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী। আরও বক্তব্য প্রদান করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জাকস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, পতœীতলা অঞ্চলের এআরএম আব্দুল ওয়াফি,ধলাহার অঞ্চলের এআরএম আমিরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মারজানুল ইসলাম, ধামইরহাট ব্রাঞ্চের এসবিএম শরিফুল ইসলাম প্রম‚খ। জাকস ফাউন্ডেশসের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম জানান, জাকস ফাউন্ডেশনের আওতায় কিশোর ক্লাব, প্রবীণ হিতৈষী বিভিন্ন সেবাম‚লক কাজ চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category