• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে প্রাথমিক ভাবে আলতাদিঘী পুনঃখনন কাজের উদ্বোধন

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার ঐতিহ্যবাহি ও ইতিহাস খচিত আলতাদিঘী পুনঃখনন কাজের প্রাথমিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৫ মে বিকেল সাড়ে ৫ টায় প্রায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে আলতাদিঘীর দক্ষিণ অংশে প্রাথমিক খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় বগুড়া সার্কেলের সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মো. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও মো. আরিফুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা এ.কে এম ফরহাদ জাহান, ওসি মোজাম্মেল হক কাজী, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান,

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দীন এম.পি আলতাদিঘী পুনঃখনন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন চলতি মাসেই করবেন বলে ঠিকাদার আকতার হোসেন জানান।
এই দিঘী খনন সম্পন্ন হলে দিঘীর চতুরাংশে পাড় উচু ও প্রশস্ত হবে এবং দিঘীর গভীরতা সাড়ে ৪ ফিট গভীর করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category