• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও উৎসব মুখর ও জাকজমক পূর্ণ পরিবেশে বিশ^হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৯ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যৌথ উদ্যোগে ও বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা চত্বরে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্যানেল মেয়র মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম মহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা প্রমুখ হাত ধোয়া বিষয়ে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন।

হাতধোয়ার সঠিক নিয়ম দেখানোর জন্য হাতধোয়া প্রদর্শন করেন ডাসকো ফাউন্ডেশনের যুবনারী উর্ষুলা কিস্কু। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আকতার সুরভী, স্পন্সরশীপ সিস্টেম অফিসার লুজি মুখিম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছাস্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিটি শিক্ষার্থীকে হাত ধোয়ার মাধ্যমে সঠিক কৌশল দেখিয়ে দেন ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category