• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ধামইরহাটে শ্রমিকলীগ নেতা বুলবুলকে কুপিয়ে জখম

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হারুনুর রশীদ বুলবুলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার সকালে উপজেলার কর্ণাই গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামের আব্বাস আলী মন্ডলের ছেলে হারুনুর রশীদ বুলবুল গ্রামের বাড়ীতে খলিয়ানে মৃত বড় ভাই আবু হায়াত হেলালের দোয়া মাহফিলের জন্য পরিস্কারকরাকালে সামনে দিয়ে রাস্তা পার হলে ভুক্তভোগী বুলবুল প্রতিপক্ষ মতিয়ার রহমান মন্টুর ছেলে আল মুমিনকে একটু খলিয়ানের সাইট দিয়ে যেতে বললে ক্ষিপ্ত হয়ে পশুকুড়াল দিয়ে মাখায় স্বজোরে কোপ মারে আউয়াল।

এ সময় মতিয়ার রহমান মন্টু ও তার ছেলে আল মুমিন, সফিউর রহমানের ছেলে সিয়ামসহ ৪ জন বুলবুলকে মারপিট করে রক্তাক্ত জখম করে। গুরুত্বর অবস্থায় ধামইরহাট হাসপাতালে নিলে জখমীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জখমী বুলবুলকে শজিমেক হাসপাতালে রেফার্ড করেন। জখমীর ভাই ফারুক হোসেন জানান, আমার ভাইয়ের অবস্থা না বাচাঁ, এখনও অজ্ঞান হয়ে আছেন, জানিনা কি হবে।

এ বিষয়ে জখমীর বাবা আব্বাস আলী মন্ডল বাড়ী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে হামলাকারী আল মুমিন ০১৭৫১২৭৫৮১৮ এর সাথেমুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের রাস্তা দিয়ে যেতে বুলবুল বাধা দেওয়ায় বাকবিতন্ডা হয়, ধাক্কাধাক্কি হয়, সে পড়ে গিয়ে জখম হতে পারে বলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।’
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ‘ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রেখেছে।

ধামইরহাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম জানান, আমরা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category