• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় আওয়ামী লীগ অফিসে ‘স্মার্ট কর্নার’ উদ্ভোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্ভোধন করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। আজকে নওগাঁয় স্মার্ট কর্নার স্থাপনের মধ্য দিয়ে ৩৬ টি জেলায় ডিজিটাল স্মার্ট কর্নার স্থাপন সম্পূর্ণ হলো। বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারনা চালানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি তুলে ধরা হবে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডও। এই কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু তরুন নারী-পুরুষ তৈরী করা হবে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যম্পেইন করবে।পাশপাশি সরকারের বিরুদ্ধে গুজব রুখে দিয়ে সার্বিক উন্নয়ন বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিবে। তিনি বলেন, গত ৩ বারের মত এবারও বাংলাদেশের জনগন শেখ হাসিনার পক্ষেই রায় দিবেন।

এসময় অন্যান্যদের মধ্যে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ- জেলা ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category