• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে অভিযান

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ও আটা বিতরণে কোন অনিয়ম হচ্ছে কি না এই জন্য অভিযান পরিচালনা করেছে খাদ্য বিভাগ এবং জেলা প্রশাসন।
বুধবার বেলা ১১টার দিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর নির্দেশনায় পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত খাদ্যবান্ধব কর্মসূচির দোকানেগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলয় রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায় বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল এবং আটা’র মান বিবেচনা ও সঠিক নিয়মে গ্রাহকরা পাচ্ছে কি না তা যাচাই করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের কাছে এসব পন্য ব্যবহারের গুনগত দিক তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, সদর উপজেলার ১২টি পয়েন্টে সকাল থেকে অভিযানে কোন প্রকার অনিয়ম ও অভিযোগ পাওয়া যায়নি। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁ পৌর এলাকার মোট ১২টি কেন্দ্রে প্রতিদিন ৭৫০ কেজি চাল, ৭৫০ কেজি আটা নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category