• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় পৌর আওয়ামীলীগের গনসংযোগ ও মতবিনিময় সভা

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ আওয়ামীলীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল। এই দলের অনেক নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করব। সকলেই মিলে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সারাদেশের মতো নওগাঁতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নাই। তাই সব ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান।

তাই আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌর আওয়ামী লীগের উদ্যোগে গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন ব্রিজের মোড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে এ গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কর্মীবান্ধব নেতা নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান। এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category