• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ময়লার ড্রেনে মানুষের মাথার খুলি উদ্ধার

দিনকাল বিডি / ২৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সাথে মিলল মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড়ের এলাকার একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।

পৌরসভার পরিচ্ছন্ন কর্মী খাইরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মত সোমবার ( আজ) পাটালিড় মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এসময় বেলা ১১টার দিকে আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। খুলিটি দেখার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তার পর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুল মালেক খোয়াজ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল গিয়েছিলাম। এখন কতদিন আগের খুলি, কোথায় থেকে পানির সাথে ভেসে এসেছে বা কেউ ফেলে দিয়েছে কিনা এসব পুলিশ নিশ্চয় তদন্ত করে বের করবে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মাথার খুলির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সার্বিক বিষয় আমরা তদন্ত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category