• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার দেউলিয়া উত্তরপাড়া গ্রামের আনছার চৌধুরীর জমিতে পটলের মাচা দেওয়ার জন্য খুঁটি বসাতে যান বর্গাচাষি জইদুল ইসলাম। মাটির প্রায় এক ফুট নিচে কোদাল দিয়ে গর্ত করার সময় তিনি শক্ত কোনো কিছুর অস্তিত্ব টের পান। পরে মাটি খুঁড়ে একটি ভাঙা কাঠের বাক্সের ভেতর বিপুল পরিমাণ পুরোনো গুলি দেখতে পান তিনি।
তাৎক্ষণিকভাবে বিষয়টি সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানানো হলে তিনি থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বর্গাচাষি জইদুল ইসলাম বলেন, জমিটি বন্ধক নিয়ে আমি চাষাবাদ করছি। সকালে খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে রাখা গুলিগুলো দেখতে পাই। এগুলো অনেক পুরোনো বলে মনে হচ্ছে।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরে গেছে। উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category