• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর ​আত্রাইয়ে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার সহায়তার জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান থেকে ১৭ জনের মাঝে ১০ হাজার টাকা করে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। ​মঙ্গলবার (২১ জুলাই) বৈকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগণের পাশে রয়েছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা সহজতর করতেই এই অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা চিকিৎসা খরচ মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। সরকারের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category