• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী বান্দাইখাড়া কালীপূজা ও মেলায় ভক্ত-দর্শনার্থীর উপচে পড়া ভিড়

দিনকাল বিডি / ৪২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত বান্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ কালীপূজা হিসেবে সুপরিচিত। পূজা ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।

​জানা গেছে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় হিন্দু সম্প্রদায়ের কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। এই ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দেখতে ও মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বন্দাইখাড়া এলাকা।

​পূজা উপলক্ষে আয়োজিত বিশাল গ্রামীণ মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দল। মেলার দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে ও পারিবারিক আবহে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা নেই এবং কোনো অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে না। সব বয়সের মানুষ সপরিবারে উপভোগ করতে পারছেন এই মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক এই বিশেষ আকর্ষণ দেখতে ছুটে এসেছেন।

​বান্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার এ প্রসঙ্গে বলেন, বান্দাইখাড়া কালীপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের অঞ্চলের একটি মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করতে। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়ায় আমরা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category