• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের স্নিগ্ধতায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায়। ​রোরবার (১৫ মার্চ) বৈকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেজুর বিতরণ করা হয়।

​​উপজেলা প্রশাসনের তথ্যমতে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, ​মোট বরাদ্দ ছিল ১৮ কার্টুন উন্নতমানের খেজুর। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৪৪ কেজি খেজুর। উপজেলার মোট ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহারের খেজুর আমাদের উপজেলার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক বিশেষ আনন্দ।

আমরা অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে এই উপহার পৌঁছে দিতে পেরে আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো, রমজানের পবিত্রতায় কোনো শিক্ষার্থী যেন নিজেকে অবহেলিত মনে না করে এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category