ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বার্ষিক প্রীতিভোজ ও শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছ।
হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল করিম মাষ্টার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর প্রধান অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান,
বিষেশ অতিথি ছিলেন,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল হক দুলু,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার প্রামানিক,আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন(মিঠু)।এছাড়াও উপস্থিত হাটকালুপাড়া ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ।