• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ২৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, মনোজ্ঞ দেশাত্ববোধক গানের অনুষ্ঠান এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ​উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ০৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক স্মরণীয় ও অবিচ্ছেদ্য অধ্যায়। এই দিনে সিপাহী ও জনতার ঐতিহাসিক ঐক্য দেশকে মহাসঙ্কট থেকে রক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, ওসি মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ। ​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে ‘উপজেলা প্রশাসন’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাজ’ দল অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category