ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে দ্বীপচাঁদপুর রফাতুল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার ১৬ই আগষ্ট সকাল ১১ টায়
অত্র প্রতিষ্ঠানে চকশিমলা উচ্চ বিদয়ালয়,দ্বীপচাঁদপুর রফাতুল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,সন্ন্যাসবাড়ী উচ্চ বিদয়ালয়,বড়াইকুড়ি বালিকা উচ্চ বিদয়ালয়ের শিক্ষকদের নিয়ে নতুন শিক্ষাক্রম -২০২৩ এর আলোকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর মূল্যায়ন ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দ্বীপচাঁদপুর রফাতুল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশীদ,বিশেষ অতিথি, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, প্রমুখ।