• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ৫ দফা দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বৈকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের মাঠ

থেকে মিছিলটি বের হয়ে আত্রাই ব্রিজ, সিএনজি স্টেশন ও রেলগেট অতিক্রম করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাহেবগঞ্জ উপজেলা মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতকরণ, বিগত সরকারের জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির দৃশ্যমান বিচার, হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আত্রাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া এবং এর সাফল্য নির্ভর করে রাজনৈতিক দলের অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপর। আমাদের দাবি সর্বদা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য, যেখানে জনগণের ভোটই হবে চূড়ান্ত কথা।

তিনি আরও বলেন, আমরা আইনের শাসন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পক্ষে। আমাদের লক্ষ্য সকল নাগরিকের জন্য শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। আমাদের প্রস্তাবিত পাঁচ দফা দাবি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। এবং সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে আমাদের এই শান্তিপূর্ণ প্রস্তাবগুলো বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েব আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিন আহমেদ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ। র‍্যালি ও সমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category